Wednesday, February 19, 2020

ওভারব্রিজ বন্ধ থাকায় বিপাকে পথচারীরা


ঢাকার উত্তরার বিএনএস ভবনের সামনের ওভারব্রিজটি দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ সব পথচারীদের।
জানা যায়, ব্রিজটি ঝুঁকিপূর্ণ বলে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কিন্তু সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও শুরু হয়নি মেরামতের কাজ।
সরেজমিনে দেখা যায়, আজমপুর এবং হাউজবিল্ডিং এর মাঝখানে অবস্থিত এই ওভার ব্রিজটি ছাড়া পারাপার খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কোনো বিকল্প ব্যবস্থা না করে ফুট ওভার ব্রিজ বন্ধ রাখায় আইল্যান্ড ডিঙিয়ে রাস্তা পারা হচ্ছে মানুষ।
জানা যায়, এই রাস্তার দুই পাশেই রয়েছে এসএসসি পরীক্ষার কেন্দ্র।
এসএসসি পরীক্ষার্থী তাহমিনা বলে, “আমাদের এই ব্রিজটা না থাকায় রাস্তা পারাপারে খুব ভয় লাগে, কখন কী বিপদ ঘটে যায়। খুব ভয়ে ভয়ে রাস্তা পারাপার হতে হয়।” 

বিডিনিউজ২৪.কম

No comments:

Post a Comment