চলছে তুমুল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। শনিবার বিকেলে গোসাবায় তোলা নিজস্ব চিত্র।
এ রাজ্যের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার আরও কাছে চলে এল অতি
ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। সাগরদ্বীপ থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব মাত্র ৫০
কিলোমিটার। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, আর কয়েক ঘন্টার মধ্যেই আঘাত হানবে
স্থলভাগে। আশঙ্কা বাড়ছে, বুলবুল কোথায় গিয়ে আছড়ে পড়বে তা নিয়ে। আজ রাতে
কি তবে সুন্দরবন এলাকায় ছোবল মারতে চলেছে বুলবুল? না কি আরও সরে গিয়ে
আছড়াবে খেপুপাড়ার কাছে? এখনও নিশ্চিত ভাবে কিছু বলছেন না আবহাওয়া
বিজ্ঞানীরা। সাগরদ্বীপ থেকে খেপুপাড়ার মধ্যে তার বিস্তার থাকলেও দিল্লির
মৌসম ভবন কিন্তু জানাচ্ছে, বুলবুল আঘাত হানার সম্ভাবনা রয়েছে এ রাজ্যের
সুন্দরবন এলাকায়।
দেখুন বুলবুলের এই মুহূর্তে গতিপথ

ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে বুলবুল, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের সাতকাহন
বুলবুলের এই গতি পথে পড়ছে সাগরদ্বীপ, বকখালি-সহ সুন্দরবনের বিস্তীর্ণ
এলাকা। হাওয়ার গতি ১২০ কিলোমিটারের আশেপাশে থাকতে পারে। সে কারণে ওই সব
এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে প্রশাসনের তরফে। তবে ঠিক কোথায় আঘাত আনবে
বুলবুল, এখনও নিশ্চিত হতে পারছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। আলিপুর আবহাওয়া
দফতের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, “বুলবুল স্থলভাগে আছড়ে পড়ার সময় গতি
ঘণ্টায় ১২০ কিলোমিটারের কাছাকাছি থাকবে। রাত ৮টা থেকে ১২টার মধ্যে
সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে কোথাও আছড়ে পড়তে পারে
সে। ঘূর্ণিঝড়ের একটা বড় ঝাপটা লাগবে এ রাজ্যের সুন্দরবনে।”
সম্পাদকের পছন্দ







No comments:
Post a Comment