Thursday, November 28, 2019

পড়ার বিষয় গ্রাফিক ডিজাইন


ফারজানা আক্তার
সমকাল।
গ্রাফিক ডিজাইনের কথা শুনলেই আমরা যা কল্পনা করি তা হলো, লোগো ডিজাইন, কার্ড ডিজাইন, ফ্লাইয়ার ডিজাইন, ইন্টারফেস ডিজাইন এগুলো। বাস্তবে গ্রাফিক ডিজাইনের অর্থ অনেক ব্যাপক।

গ্রাফিক ডিজাইন হলো একটি মননশীল প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একজন গ্রাফিক ডিজাইনার বিভিন্ন ভিজুয়াল এলিমেন্ট (লাইন, কালার, টেক্সচার ইত্যাদি) দ্বারা তার চিন্তা ও মননশীলতার বহিঃপ্রকাশ ঘটায় অথবা সোসাইটিকে অর্থবহ মেসেজ দিয়ে থাকে অথবা বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরে। আর এ জন্যই গ্রাফিক ডিজাইনকে বলা হয়, 'আর্ট অব কমিউনিকেশন'।

অন্যদিকে গ্রাফিক ডিজাইনের কথা বললে যে দুটি সফটওয়্যারের কথা সবার চোখের সামনে ভেসে ওঠে তা হলো অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর। গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ফটোগ্রাফি রিটাচ, ফটো ম্যানিপুলেশন, প্রেজেন্টেশন টেমপেল্গট, থ্রিডি অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, মাল্ডিমিডিয়া প্রোডাকশন ইত্যাদি সবক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই দুটি সফটওয়্যার ব্যবহার করা হয়। তবে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে হলেই যে আপনাকে ফটোশপ, ইলাস্ট্রেটর শিখতে হবে তা নয়। কর্মক্ষেত্র, নিজের ব্যবসা, ব্যক্তিজীবন প্রতিটি ক্ষেত্রকে আরও অর্থবহ করে তুলতে পারে এই দুটি সফটওয়্যারের ব্যবহার। আর এগুলো করতে আপনাকে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে হবে না। শিখতে হবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে যে কোনো কিছুর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এক্ষেত্রে 'ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন' কোর্সটি হতে পারে আপনার এগিয়ে যাওয়ার হাতিয়ার। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আওতায় ৭০ ভাগ ছাড়ে কোর্সটি করতে এখানে ক্লিক করুন। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং সফল ফ্রিল্যান্সার হতে চাইলে এখনই শুরু করুন 'গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং' কোর্সটি। কোর্স ফি'র ওপর ৪০ ভাগ স্কলারশিপ পেতে চাইলে এখানে ক্লিক করুন। গ্রাফিক ডিজাইনে মাস্টার হতে চাইলে এক বছরের 'প্রফেশনাল ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন' কোর্সটি হতে পারে আপনার জন্য সোনার হরিণ। রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা। বর্তমান সেশনে ভর্তি চলছে।

যোগাযোগ :৬৪/৬, লেক সার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা।
ফোন :৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৬৭। www.dipti.com.bd

No comments:

Post a Comment