Monday, November 18, 2019

২১ নভেম্বর নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত


২১ নভেম্বর নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত
[ছবি-সংগৃহীত]
‘সশস্ত্র বাহিনী দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
আগামী বৃহস্পতিবার দুপুর ২ থেকে সূর্যাস্ত পর্যন্ত এসব জাহাজ উন্মুক্ত থাকবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার দুপুর ২ থেকে সূর্যাস্ত পর্যন্ত রাজধানী ঢাকা সদর ঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ অথবা আরআরবি,খুলনা নেভাল বার্থ অথবা রকেট ঘাঁট, দিগরাজ নেভাল বার্থ অথবা মংলা বন্দর,বরিশাল বিআইডব্লিউটিএ ঘাট এবং চাঁদপুরে বিআইডব্লিউটিএ ঘাটে এসব জাহাজ সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ইত্তেফাক/এমআর

No comments:

Post a Comment