হাসপাতাল সূত্রে আরও খবর, গায়িকার বুকে ব্যথা ওঠায় সোমবার ভোর দুইটা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে দ্রুত সুস্থ করে তোলার জন্য গঠন করা হয়েছে মেডিকেল টিম।
হাসপাতালের এক কর্মকর্তা জানান, তার বুকে সামান্য সংক্রমণ হয়েছে। তবে আগের চেয়ে এখন তিনি অনেকটাই ভালো আছেন। আগামী তিন-চার দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী।
গত ২৮ সেপ্টেম্বর ৯০তম জন্মদিন পালন করেন কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী। বিশেষ এই দিনটিতে গোটা বলিউড তাকে শুভেচ্ছা জানিয়েছিল। হিন্দি, বাংলা, মারাঠিসহ একাধিক ভাষায় কয়েক হাজার গান গেয়েছেন লতা। কেবলমাত্র হিন্দিতেই তার গানের সংখ্যা এক হাজার। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ২০০১ সালে পেয়েছেন ভারতরত্ন পুরস্কার।
বিডি প্রতিদিন/এ মজুমদার
No comments:
Post a Comment