Saturday, November 16, 2019

আমীর হোসেন আমুর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানালেন শুভাকাঙ্খীরা


আমীর হোসেন আমুর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানালেন শুভাকাঙ্খীরা
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ আমীর হোসেন আমু। ছবি: সংগৃহীত
বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সামরিক শাসন বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কারী, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ আমীর হোসেন আমু এমপির ৭৯তম জন্মদিন পালন করেছেন তার শুভাকাঙ্খীরা। এই উপলক্ষে কোন আনুষ্ঠানিকতা না থাকলেও দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, জোটের কেন্দ্রীয় নেতা মোত্তাছিম বিল্লাহ, নাহিদ হোসেনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার রাজধানীর ইস্কাটনস্থ বাসভবনে তাকে ফুল দিয়ে ও কেক কেটে শুভেচ্ছা জানান।-বাসস

ইত্তেফাক/আরকেজি

No comments:

Post a Comment