ভাইরোলজিস্ট মিনাল মাইল্যাব রিসার্স অ্যান্ড ডেভেলাপমেন্টের প্রধানের দায়িত্ব পালন করছেন। তারা মোট ১০ জন মিলে যে কিট তৈরি করেছেন তা দিয়ে আড়াই ঘণ্টার মধ্যেই করোনার সংক্রমণ পরীক্ষা সম্ভব। ভারতে যেসব বিদেশি কিট ব্যবহৃত হয় তা দিয়ে করোনা পরীক্ষা করতে সময় লাগে ৭/৮ ঘণ্টা। মিনালের নেতত্বে তৈরি নতুন ওই টেস্টিং কিটের নাম পার্থ ডিটেক্ট। এমন কিট তৈরিতে ৩/৪ মাস লেগে যায়। কিন্তু তারা ছয় সপ্তাহেই এটি তৈরিতে সক্ষম হয়েছেন। ১৮ মার্চ মিনাল ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে কিট জমা দেন। পরের দিন সন্তান প্রসব করেন।
মিনালের বক্তব্য, দেশে জরুরি অবস্থা তৈরি হয়েছে, আমি কিট তৈরির বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম। আমার তো দেশের সেবাও করতে হবে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা
No comments:
Post a Comment