এ সময় পাবেন প্রচুর শাক। বেশি করে শাক খেতে হবে রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়াতে। ছবি: লেখকখাবার
নিয়ে যে জিনিসটি বলে রাখা দরকার প্রথমেই, সেটা হলো, যে অঞ্চলে যে খাদ্য
উপকরণ উৎপন্ন হয় সেটাই আপনার জন্য সঠিক খাবার। এটাও বলা হয়ে থাকে, যেসব
খাবারের স্থানীয় নাম নেই, সেসব খাবার খাওয়া উচিত নয়। মোট কথা, স্থানীয়ভাবে
উৎপন্ন খাবার খেতে হবে, সেটা সহজলভ্য তো বটেই, আমাদের শরীরের উপযোগীও।
কাজেই অনেক দামি খাবার কিনে খেয়ে শরীর সুস্থ রাখতে চাওয়ার কোনো মানে নেই।চলছে বসন্তকাল, চলছে করোনাভাইরাসের তাণ্ডব। প্রাকৃতিকভাবে সর্দি-কাশি, জ্বর এগুলো হওয়ার সময় এটি। এ সময়ে যেসব খাবার পাওয়া যায়, সেগুলোতে এসব রোগের প্রতিষেধকও থাকে প্রাকৃতিকভাবেই। সাধারণভাবে বসন্তকালে প্রচুর শাক পাওয়া যায়। এখন হাতের কাছে যেসব শাক পাবেন, সেগুলোই খাবেন। রেসিপি কী হবে, সেটা নিজেরাই ঠিক করে নিন। এ শাকগুলো শরীরের রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে বাড়তি রোগজীবাণুর বিরুদ্ধে শরীরকে যুদ্ধ করতে শক্তি জোগাবে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে এখন প্রয়োজন শরীরের রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ানো। এ ক্ষমতা যার যত বেশি, করোনার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকার সম্ভাবনা তার তত বেশি। আমরা ইতিমধ্যে জেনেছি, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মানেই মৃত্যুর ঝুঁকি নয়। রোগপ্রতিরোধের ক্ষমতা ঠিক থাকলে এটি আপনার শরীরে অন্যান্য সাধারণ সর্দি-জ্বরের মতোই একটি রোগ।
No comments:
Post a Comment