নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী নিয়ে যাওয়ায় নদীর মাঝখানে সুন্দরবন-১৪ লঞ্চের স্টাফদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে -বাংলাদেশ প্রতিদিন
ভ্রাম্যমাণ আদালতের বিচারক অমিত রায় সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশে পটুয়াখালী লঞ্চঘাট-সংলগ্ন মাঝ নদীতে অবস্থানরত সুন্দরবন লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। আইইডিসিআর কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ঢাকাফেরত যাত্রী বা লোকদের কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা থাকায় লঞ্চের স্টাফদের লঞ্চেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, তারা যেন তীরে জনমানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকে সেটা নিশ্চিত করার জন্য পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নিষেধাজ্ঞা অমান্য করে কীভাবে তারা বিনা অনুমতিতে ঢাকা থেকে পটুয়াখালীতে এসেছে সে বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। লঞ্চের সুপারভাইজার মো. ইউনুস মিয়া জানান, বুড়িগঙ্গা নদীতে পানিদূষণের দুর্গন্ধে টিকতে না পেরে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে যাত্রীবিহীন রওয়ানা হয়ে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পটুয়াখালী নদীবন্দরের কাছাকাছি নদীতে অবস্থান করছিল। জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক তারা নদীতে লঞ্চেই কোয়ারেন্টাইনে অবস্থান করবেন বলেও জানান ইউনুস।
No comments:
Post a Comment