Saturday, March 28, 2020

মনে হচ্ছে আঁধারে হারিয়ে যাচ্ছি: পোপ




 রোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও নিহতের সংখ্যা। ঘরবন্দী হয়ে পড়েছে বিশ্বের কয়েকশ কোটি মানুষ। শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ছয় লক্ষেরও বেশি মানুষ অপরদিকে মৃত্যু হয়েছে ৩০ হাজারেরও বেশি লোকের। করোনা রুখতে মানুষ ঘরবন্দী হয়ে পড়ায় চারিদিকে শূন্যতা বিরাজ করছে। ধর্মীয় স্থানগুলোও লোকশূন্য হয়ে পড়েছে। ইতিহাসে প্রথমবারের মতো শুক্রবার একা একা প্রার্থনা করেছেন ভ্যাটিকান সিটির প্রধান ও ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। প্রার্থনায় তিনি বলেন, ‘চারদিকে ঘন অন্ধকার, শহর, রাস্তাঘাটে। অনেকের প্রাণ গিয়েছে। নিস্তব্ধতায় মোড়া চারপাশ। আর হতাশা। আমাদের ভয় করছে, মনে হচ্ছে কোন আঁধারে হারিয়ে যাচ্ছি...।’ পোপ আরও বলেন, ‘করোনাভাইরাস যদি ঝড় হয়, আমরা সবাই কিন্তু একই নৌকায় রয়েছি।’ পোপের প্রার্থনা টেলিভিশন ও রেডিওতে প্রচার করা হয়। বর্তমানে করোনার ভয়াবহ প্রকোপ চলছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। প্রিয় বাংলা্।

No comments:

Post a Comment