
করোনা আতঙ্ক কমাতে যোগ ব্যায়ামের পরামর্শ মোদির
করোনার
বিস্তার প্রতিরোধে পুরো ভারতজুড়েই চলছে ২১ দিনের লকডাউন। এতে ভারতের
বিভিন্ন প্রদেশের মানুষ কাটাচ্ছেন অলস সময়। এর মধ্যেই এই ভাইরাস নিয়ে আবার
আতঙ্কিত অনেকে। তাই এমন আতঙ্ক ও মানসিক অবসাদ দূর করার জন্য যোগ ব্যায়ামের
পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এক টুইট
বার্তায় মোদি এমনটি জানান। টুইটারে নিজের একটি যোগব্যায়ামের ভিডিও পোস্ট করে মোদি লেখেন, যখনই আমি সময় পাই, আমি সপ্তাহে অন্তত একবার বা দু'বার এই যোগ নিদ্রা বিষয়টি অনুশীলন করি। জানিয়ে রাখি, এই যোগ নিদ্রা মানসিক চাপ এবং অবসাদ থেকে মুক্তি দিতে সক্ষম বলেই দাবি করেন মোদি।
No comments:
Post a Comment