Saturday, March 28, 2020

নবাবগঞ্জঃ ক্লান্তিকালে মাটির ঋণ শোধরিয়ে যাচ্ছেন নবাবগঞ্জের দুই তরুন ডাক্তার।





















ডাঃ বাবুল হোসেনঃ
শিকারীপাড়া টি, কে, এম উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র ডাঃ বাবুল হোসেন ছাত্র জীবন হতেই ছাত্র রাজনীতি শুরু করেন।   চট্রগ্রাম মেডিকেল  কলেজ শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। পেশায় ডাক্তার হলেও   তাঁর শিরায় শিরায় রাজনীতি প্রবাহিত। নিজ মেধা ও চেষ্টায় ডাক্তারদের  পেশাজীবি  সংগঠক  হিসাবে তিনি  তাঁর অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। ডাঃ বাবুল হোসেন শুধু নবাবগঞ্জের সন্তান হিসাবেই শুধু নয় পুরো ঢাকা জেলার একজন কৃতি সন্তান।  বারডেম  হাসপাতালে  কর্মরত থাকা অবস্থায়  এলাকার লোকজন  ডাঃ বাবুলের সহযোগীতা পাননি- এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। শুধু মাটির মায়া, মাটির ঋণকে শোধ করতে ছুটির দিনগুলোতে চলে যান গ্রামের বাড়ীতে। গ্রামের সহজ সরল মানুষগুলোর ভালবাসা বারবার ছুটে চলেন গ্রামে। বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এ  সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালসহ আরও কিছু হাসপাতালে  প্রাক্টিস  করে যাচ্ছেন। ধীরে ধীরে হয়ে উঠছেন বিশেষজ্ঞ ডাক্তার। শত ব্যস্তাতার মাঝেও গ্রামের পরিচিত মুখগুলোর কথা ভুলে যাননি। তাই নিয়মিতভাবে যখনি সময় পান সামাজিক যোগাযোগ মাধ্যমে  বন্ধনটুকু রক্ষা করতে ভুলেন না একদম।
 Image may contain: 1 person, indoor

 রোগী দেখতেছি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।



আজ করোনা ভাইরাস সাড়া বিশ্ববাসীকে শাসিয়ে যাচ্ছে। আমাদের দেশ, আমাদের দেশের মানুষগুলোও এখন হুমকীর মধ্যে রয়েছেন । আমাদের দেশের মানুষগুলো আর দশটি দেশের মানুষগুলোর মতো সচেতন না। তাই শুরু থেকেই ডাঃ বাবুল হোসেন নিয়মিতভাবে করোনার বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের নিকট পৌঁছে দিয়েছেন। কি কি করা উচিত এবং কি কি করা উচিত না- সবকিছু নিয়মিতভাবে তুলে ধরেছেন। শুধু তাই নিজের টেলিফোন নাম্বার দিয়ে কারো যদি কোন সর্দি কাশি কিংবা জ্বর দেখা দেয় সাথে সাথে তাঁর সাথে কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন।  যাচ্ছেন।  প্রবাসী ভাইয়েরা ও গ্রামের অবুঝ মানুষগুলো ডাঃ বাবুলকে সব সময় কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। ডাঃ  বাবুল এলাকার স্কুল , কলেজ এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের  সাথে জড়িত। ডাঃ বাবুল একদিকে বিশেষজ্ঞ ডাক্তার, অপরদিকে একজন রাজনীতিবিদ এবং সমাজ সেবক হিসাবেও সমভাবে  নিজেকে সম্পৃক্ত রেখে এগিয়ে চলছেন।

 Image may contain: 7 people, people standing and indoor

 ডাঃ বাবুল হোসেন- আমাদের গর্ব।



 ডাঃ বাবুল হোসেন  শুরু থেকেই তাঁর এলাকার মানুষগুলোকে করোনার হাত থেকে রক্ষার জন্য সরকারের যুদ্ধ ঘোষনার সাথে সামিল হয়ে নানাভাবে সহযোগীতা করে যাচ্ছেন।  সর্বক্ষন যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন এলাকার মানুষগুলোর সাথে । বিশেষ করে তরুন প্রজন্মের ছেলে মেয়েদের সচেতন করে তুলছেন। ডাঃ বাবুল হোসেন এর মতো কৃতি ডাক্তারকে পেয়ে আমরা গর্বিত।

Image may contain: 6 people, people standing
 এলাকার সামাজিক কর্মকান্ডের সাথে নিবিড়ভাবে জড়িয়ে থাকেন ডাঃ বাবুল হোসেন।


ডাঃ বাবুল হোসেন সামাজিক কর্মকান্ডকে বেশী গুরুত্ব দিচ্ছেন শুরু থেকেই। আগামী দিনগুলোতে ডাঃ বাবুল হোসেনের মতো নিবেদিত মানুষগুলো রাজনীতিতে আসুক- এই কামনাই করছি।

Image may contain: 2 people, including Babul Hossain, people standing and suit
 মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ সাথে ডাঃ বাবুল হোসেন।


ডাঃ হরগোন্দি সরকার অনুপঃ বান্দুরা হলিক্রস স্কুল ও নটরডেম কলেজের  মেধাবী  ছাত্র এখন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ মেডিকেল অফিসার।  এই তরুন ডাক্তার  বিসিএস পরীক্ষায় উত্তীন হয়ে  ২০১৯ সালে মেডিকেলা অফিসার হিসাবে   যোগদান করেন।   যোগদানের পর হতেই নিজ এলাকা নিজেদের মতো এলাকায় স্বাস্থ্য সেবায় প্রদান করে যাচ্ছেন।

 

 চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তরুন ডাক্তার- আমাদের গর্ব।



অত্যন্ত পরিশ্রমী এবং সদালোপী এই তরুন ডাক্তার চোখে মুখে উচ্চ শিখরে পৌঁছানোর ছবি  ফুটে উঠছে তাঁর কর্মকান্ডের মাধ্যমে ।  করোনার ভয়াবহ আগ্রাসী যখন সাড়া বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে- আমাদের  এই তরুন ডাক্তার শুরু থেকেই সচেনতা বৃদ্ধির জন্য উপজেলার প্রশাসনের ডাকে সাড়া দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। ডাঃ অনুপ  নবাবগঞ্জ উপজেলার   স্বাস্থ্য কমপ্লেক্্ এর   রাত দিন ২৪ঘন্টা ডেউটি করে যাচ্ছেন। সরকারের নির্দেশনা পালনে সর্বদা সজাগ। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা কন্ট্রোল কর্নার ফোকাল পার্সন ডা. হরগোবিন্দ সরকার অনুপ। ক্লান্তিকালে এলাকার সন্তানকে পেয়ে আমরা ভাগ্যবান।


 
 বাড়ি বাড়ি যাচ্ছেন ইউএনওঃ হোম কোয়ারান্টাইনে থাকার আহাব্বান জানাচ্ছেন ।



ডাঃ অনুপ  সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকার মানুষগুলোকে রক্ষার জন্য নিম্নোক্তভাবে সচেতন তুলছেন-।

”প্রিয় এলাকাবাসী আপনাদের চিকিৎসার জন্য আমরা ২৪ ঘন্টা হাসপাতালে আছি। আপনারা বাসা বাড়িতে থাকুন।জরুরি প্রয়োজন ব্যতীত বাহিরে বের হবেন না। ছোট সমস্যার জন্য হাসপাতালে না এসে মোবাইল ফোনে পরামর্শ নিন।
বিনামূল্যে ২৪ ঘন্টা টেলি মেডিসিন সেবা নিন। নাম্বার ব্যস্ত থাকলে,আপনার সমস্যা বিস্তারিত লিখে মেসেজ দিয়ে রাখুন, আমি ফ্রী হলেই রিপ্লাই করবো।
নিজে নিরাপদ থাকুন ও অন্যকে নিরাপদে থাকতে সহায়তা করুন।
অনুরোধে....
ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ
মেডিকেল অফিসার
রোগ নিয়ন্ত্রণ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নবাবগঞ্জ, ঢাকা।
মোবাইল : ০১৮১৯০২৬৯০ “




Image may contain: 2 people, people sitting
 মাসিক সমন্বয় সভায় ডাঃ অনুপ।


ডাঃ অনুপ দোহার নবাবগঞ্জ পেশাজীবি পরিষদের অন্যতম উদ্যোক্তা। তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের সেবা প্রদান করে যাচ্ছেন।তিনি জানান
নবাবগঞ্জে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। উপজেলার ১৪টি ইউনিয়নে এখন পর্যন্ত ৫৩৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।  এরমধ্যে বর্তমানে ২৭৭ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন।  ২৬২  জনের সফলভাবে হোম কোয়ারেন্টাইন শেষ করায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে।


Image may contain: 4 people, including ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ




আগামী দিনগুলোতে এই তরুন ডাক্তার তাঁর কর্মকান্ডের মাধ্যমে উচ্চ পদে অধিষ্ঠিত হয়ে এলাকার গৌরব অর্জন করতে সক্ষম হবেন- আমরা এই কামনাই করছি।


আমাদের কথাঃ

ডাঃ বাবুল হোসেন এবং ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ দেশের এই ক্লান্তিকালে যেভাবে মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন- নবাবগঞ্জের অন্যান্য ডাক্তারগণও যেন তাঁদের মতো  এলাকার জন্য , এলাকার মানুষগুলোর সেবায় এগিয়ে আসেন- আমরা সেই আহব্বান জানাচ্ছি। 
পাশাপাশি উপজেলার সম্মানিত চেয়্যারম্যান, ইউএনও মহোদয় ও উপজেলা প্রশাসন , নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর সার্বক্ষনিক   কর্মতৎপরতায়  আমরা  আশান্বিত - আল্লাহপাক যেন এই রোগের হাত থেকে এলকার মানুষগুলোকে  রক্ষা করেন।


No comments:

Post a Comment