করোনাভাইরাসের আতঙ্ক আর বিধিনিষেধে হঠাৎই বদলে গেছে সোয়া কোটি মানুষের শহর
ঢাকা। যে সড়কগুলোতে দিনের ব্যস্ত সময়ে মানুষ আর যানবাহনের গাদাগাদিতে থাকে
হাঁসফাঁস দশা, সেসব রাস্তাও এখন সুনসান। ঢাকাবাসীর কাছেও এ যেন এক অচেনা
শহর।
-
দেশের সব জায়গায় নৌ যোগাযোগ বন্ধ। যাত্রীবাহী লঞ্চগুলো নোঙ্গর করে রাখা হয়েছে বুড়িগঙ্গার তুই তীরে। -
নৌ যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা সদরঘাটের সদাব্যস্ত পন্টুনগুলো এখন একেবারে ফাঁকা। -
বুড়িগঙ্গার এমন স্তব্ধ রূপ কখনও দেখা গেছে? উপরের বাবুবাজার সেতুতেও নেই গতির চিহ্ন। -
বুড়িগঙ্গায় পারাপারও বন্ধ। আকাশ থেকে তীরে বাঁধা নৌকাগুলোকে দেখায় ফুটে থাকা ফুলের মত; তবে কর্মহীন নৌশ্রমিকদের মনে শান্তি নেই। -
রামপুরার ডিআইটি রোড হরতালে যানবাহনশূন্য হতে দেখা যেত আগে, কিন্তু এমন জনমানবশূন্য রাস্তা স্থানীয়দের কাছেও অচেনা। -
বাড্ডার ইউ-লুপ খাঁ খাঁ। -
একই চিত্র রামপুরা ইউ-লুপেও। -
মগবাজার-মৌচাক উড়াল সড়কের মালিবাগ অংশ ও অতীশ দীপঙ্কর সড়ক এখন এমনই ফাঁকা। -
মগবাজার-মৌচাক উড়াল সড়কের মৌচাক অংশেও যানবাহন দেখা যাচ্ছে কদাচিৎ। -
ঢাকার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল এখন সুনসান। -
সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, কমলাপুর রেল স্টেশনও তাই জনশূন্য। -
রাজধানীর অতীশ দীপঙ্কর সড়কেও নেই যানবাহনের ভিড়। -
ঢাকার অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হয়ে ওঠা হাতিরঝিলে এখন ভিড় নেই, চলছে না ওয়াটারবাসও। -
চারদিকে কোভিড-১৯ আতঙ্ক, সবাইকে থাকতে হবে যার যার বাড়ি; হাতিরঝিলে বেড়াতে যাওয়ার সুযোগ কই! -
মেয়র হানিফ ফ্লাইওভারের সায়দাবাদ-যাত্রাবাড়ী অংশের এমন দৃশ্য ঢাকাবাসীর কাছে অচেনা। -
মেয়র হানিফ ফ্লাইওভারের টিকাটুলি অংশ এখন যেমন। -
সদা ব্যস্ত সায়েদাবাদ এখন এমনই জনশূন্য, উপরে মেয়র হানিফ ফ্লাইওভারেও তাই। -
দেশের সব জায়গার সাথে সড়ক যোগাযোগ বন্ধ, সায়েদাবাদ বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা হয়েছে দূরপাল্লার বাস।
No comments:
Post a Comment