Friday, March 27, 2020

মোহাম্মদপুরে ৫৪ ভবন লাল কালিতে চিহ্নিত, পুলিশের নজরদারি

মোহাম্মদপুরে ৫৪ ভবন লাল কালিতে চিহ্নিত, পুলিশের নজরদারি
করোনা প্রতিরোধে গতকাল কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সার্ক ফোয়ারার পাশে জীবাণুনাশক ছিটায় একটি সংগঠনের স্বেচ্ছাসেবীরা —ইত্তেফাক
রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংসহ এলাকার ৫৪টি ভবনে লাল কালিতে চিহ্নিত করেছে পুলিশ। বাড়িগুলোতে পুলিশের নজরদারি থাকবে। রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পর ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা পুলিশ ঐ ভবনগুলো ঝুঁকিপূর্ণ বলে লাল কালিতে চিহ্নিত করে।
মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ বলেন, লকডাউন নয়, আইইডিসিআর থেকে পুলিশ সদর দপ্তর মাধ্যমে পাওয়া ঐ তালিকা অনুযায়ী ৫৪টি বাসাকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে লাল কালিতে চিহ্নিত করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনের সব নিয়ম যেন ঐ ৫৪টি বাসায় পুঙ্খানুপুঙ্খ প্রতিপালন করা হয়, সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে

No comments:

Post a Comment