Friday, March 27, 2020

চাঁপাইনবাবগঞ্জে কোয়ারেন্টিন থেকে মুক্ত ২০০

চাঁপাইনবাবগঞ্জে কোয়ারেন্টিন থেকে মুক্ত ২০০


চাঁপাইনবাবগঞ্জে ১৪ দিন মেয়াদ শেষে হওয়ায় ২০০ জনকে কোয়ারেন্টিন থেকে মুক্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে এ যাবত ২৭ মার্চ শুক্রবার পর্যš— হোম কোয়ারেন্টিনে থাকার সংখ্যা দাঁড়িয়েছে ৮৯০ জনে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজর“ল চৌধুরী জানান, এখন পর্যš— জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে করোনাভাইরাস সংক্রমণরোধে কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকান ব্যতীত অন্যসব দোকান, হোটেল রেস্তোরাঁ, সাপ্তাহিক হাটসহ সমাবেশ ও গণপরিবহন বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
তবে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু মফ¯^ল এলাকাতে জনসমাগম লক্ষ করা গেছে। স্থানীয়ভাবে ব্যাটারিচারিত অটোরিকশা ও রিকশা চলাচল করায় জনসমাগম বাড়ছে। কিছু দোকান ও বিউটি পারলার খোলা রাখার অভিযোগ পাওয়া গেছে।Kaler Kantha

No comments:

Post a Comment