আল-আমিন জানায়, করোনার প্রতিকার অ্যাপটি মূলত বানানো হয়েছে করোনাভাইরাস নিয়ে সবাইকে সচেতন করার জন্য। আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হলে এই মহামারি মোকাবিলা করা সম্ভব।
অ্যাপটির ভেতরে আটটি বিভাগ রয়েছে, যার মাধ্যমে জানা যাবে করোনাভাইরাস কীভাবে ছড়ায়, করোনা হলে কেমন লক্ষণ দেখা দেয় এবং আমাদের ভাইরাস মোকাবিলায় কী কী করণীয়, তা অ্যাপের ভেতরে জানা যাবে। করোনাভাইরাস নিয়ে বিভিন্ন তথ্য পাঠানো যাবে এই অ্যাপের মাধ্যমে। এ ছাড়া অ্যাপের একটি বড় সুবিধা হলো, অ্যাপটিতে কিছুক্ষণ পরপর সতর্কবার্তা আসতে থাকে। যেমন আপনি নিয়মিত হাত পরিস্কার করছেন কিনা, নিয়মিত মাস্ক ব্যবহার করছেন কিনা ইত্যাদি। অ্যাপটি পাওয়া যাবে পড়ারফ১৯নধহমষধফবংয.পড়স ওয়েব সাইটে।
এ বিষয়ে কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বলেন, অ্যাপটির বিষয়ে আমি অবগত হয়েছি। এটি সময়োপযোগী উদ্যোগ। আমার মনে হয় এই অ্যাপসটি ব্যবহার করলে আমরা অনেকটা এই ভাইরাস সম্পর্কে জেনে সচেতন হতে পারব। তিনি সব অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের অ্যাপসটি ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন।
No comments:
Post a Comment