Thursday, April 9, 2020

নবাবগঞ্জে কর্মহীন শ্রমজীবিদের মাঝে ত্রাণ দিলেন পনিরুজ্জামান

মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্ঠা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষে এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুনের নিজ উদ্যোগে নবাবগঞ্জে ১ হাজারেরও বেশি কর্মহীন শ্রমজীবিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপ ী উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে কর্মহীন শ্রমজীবি পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন। করোনা পরিস্থিতি এমন দুর্যোগ সময়ে চাল, ডাল, আলুসহ খাবার সামগ্রী নিয়ে পনিরুজ্জামান তরুন জনগনের পাশে এসে দাড়ানোয় নবাবগঞ্জবাসী অনেকটাই প্রসংশনীয়। এমনকি ত্রাণ পেয়ে কর্মহীন শ্রমজীবি মানুষের মুখে হাসির ছোঁয়াও দেখা গেছে

No comments:

Post a Comment