Monday, April 13, 2020

নারায়ণগঞ্জ, বাসাবো ও মিরপুরে বেশি করোনা সংক্রমণ

নারায়ণগঞ্জ, বাসাবো ও মিরপুরে বেশি করোনা সংক্রমণ
ফাইল ফটো
করোনাভাইরাসে (কভিড-১৯) দেশে ইতোমধ্যেই ‘কমিউনিটি সংক্রমণ’ হয়ে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮০৩ জনে। এছাড়া নারায়ণগঞ্জ, ঢাকার বাসাবো ও মিরপুরে বেশি সংক্রমণ হয়েছে।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩৯।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলাতে করোনা যারা সংক্রমিত করেছে তাদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গেছে। এ বিষয়ে আমাদেরকে আরো বেশি কঠোর পদক্ষেপ নিতে হবে। লকডাউন জোরদার করতে হবে। বিশেষ করে এই এলাকাগুলো।
তিনি বলেন, আমাদের ইতোমধ্যেই ‘কমিউনিটি সংক্রমণ’ হয়ে গেছে, আপনারা জানেন। সেটি যাতে না বাড়ে সেদিকে আমাদের খেয়াল করতে হবে।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নতুন আরো চার-পাঁচশ ভেন্টিলেটর ও চার-পাঁচশ অক্সিজেনারেটর সংগ্রহ করা হচ্ছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় তিনজনসহ দেশে এ পর্যন্ত মোট ৪২ জন করোনা থেকে সেরে উঠেছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

No comments:

Post a Comment