কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ইদানিং দেখা হচ্ছে রাস্তাঘাটে লোকজন অহেতুক ঘোরাফেরা ও আড্ডাবাজি করতে। এতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না। তাই কোতোয়ালী এলাকায় ড্রোন ব্যবহার করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে প্রাপ্ত ছবি ও ভিডিও ফুটেজ থেকে ভালোভাবেই আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং লোকজনকে অহেতুক বাইরে ঘুরাফেরার না করতে
সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। এজন্য প্রয়োজনে আইন প্রয়োগের
নির্দেশনাও দেয়া হয়েছে। কিন্তু নগরীর বিভিন্ন এলাকায় পুলিশকে ফাঁকি দিয়ে
সেই নির্দেশনা অমান্য করছে কিছু লোকজন। আইন অমান্যকারী এসব লোকজনের উপর
নজরদারি বৃদ্ধি করতে ড্রোন ব্যবহারের উদ্যোগ নেয় সিএমপি’র কোতোয়ালী থানার
ওসি মোহাম্মদ মহসিন।রবিবার বিকাল থেকে নগরীর কোতোয়ালি থানা এলাকার জামালখান, কাজীর দেউরি, ব্যাটারি গলি, পাথরঘাটা, আলকরণ এলাকায় পরীক্ষামূলকভাবে ড্রোন উড়ানো হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও করা হয়। এসব ফুটেজ যাচাই বাছাই শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে কোতোয়ালী থানা পুলিশ।
বিডি প্রতিদিন/আরাফাত
No comments:
Post a Comment