টাকা নিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মো.
সেকেন্দার মিয়াকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একটি মামলাও করা হয় বলে
কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউপি সদস্য সেকেন্দার মিয়া জনপ্রতিনিধি হয়ে তার ক্ষমতার অপব্যবহার করে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাসমূহ সঠিকভাবে জনগণের মাঝে বণ্টন না করে টাকার বিনিময়ে কার্ড বিতরণ করেছেন।”
এসব অভিযোগে এই ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-০১ এ সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে একটি মামলা করেন।
মামলায় আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয় জানিয়ে প্রনব বলেন, মামলার পর আসামি সেকেন্দারকে নবাবগঞ্জ থেকে গ্রেপ্তারও করা হয়।

No comments:
Post a Comment