Thursday, April 9, 2020

কোন কোন জেলায় ছড়াল করোনা?


দিন দিন দেশে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গতকাল বৃহস্পতিবার পাওয়া সর্বশেষ তথ্যে দেশে নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জন। আর এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যমতে ঢাকা শহর, ঢাকা জেলাসহ বেশ কিছু জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আসুন দেখে নেই কোন কোন জেলায় ছড়াল করোনা-
ঢাকা বিভাগ
ঢাকা শহর (১৯৬), ঢাকা জেলা (১৩), গাজীপুর (২), জামালপুর (৩), কিশোরগঞ্জ (১), মাদারীপুর (১১), মানিকগঞ্জ (৩), নারায়ণগঞ্জ (৫৯), নরসিংদী (৪), রাজবাড়ী (১), টাঙ্গাইল (২), শরীয়তপুর (১) ও শেরপুর (২)।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম (৯), কক্সবাজার (১) ও কুমিল্লা (৪)।
সিলেট বিভাগ
সিলেট (১) ও মৌলভীবাজার (১)।
রংপুর বিভাগ
রংপুর (২), গাইবান্ধা (৮) ও নিলফামারী (১)।
খুলনা বিভাগ
চুয়াডাঙ্গা (১)
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ (৪)

No comments:

Post a Comment