গোটা বিশ্ব যখন কাঁপছে করোনা আতঙ্কে তখন হাতে গোনা কয়েকটি দেশে নাম মাত্র কয়েকজনকে করোনা শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে ভিয়েতনাম একটি। যেখানে এখন পর্যন্ত কভিড ১৯ এ কারো মৃত্যু হয়নি। করোনা শনাক্তের সংখ্যা ২৬০।
মেডিক্যাল টেস্ট, কোয়ারিন্টেনে রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখার মত বিষয়টি কঠোরভাবে মেনে চলায় করোনা নিয়ন্ত্রণে এসেছে ভিয়েতনামে। দেশটির দাবি এ সব কিছুর সম্ভব হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে। পরিসংখ্যানে পাওয়া তথ্য অনুযায়ী প্রথমে ৭৫ হাজারের বেশি মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়। করোনা সন্দেহে ১ লাখ ২১ হাজার মানুষের টেস্ট করানো হয়। যার মধ্যে ২৬০ জনের করোনা পজেটিভ আসে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হওয়ায় বিশ্ব গণমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিয়েতনাম প্রতিনিধি কিডং পার্ক বলছেন দেশটির শুরুর দিকের অবস্থা জটিল ছিলো। দেশটি খুব দ্রুত এবং সতর্কতার সাথে পদক্ষেপ নিয়েছে। জানুয়ারী শুরুর দিকে করোনা মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হয়েছে ভিয়েতনামে। দেশটিতে সেই সাথে উপ প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে কভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে আক্রান্তের সংখ্যা কম হওয়ার পরেও চলতি মাসের ১ তারিখ থেকে লকডাউন করা হয় ভিয়েতনাম। মহামারীর ঝুঁকি এড়াতে এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। করোনা এড়াতে দেশের মানুষের প্রচেষ্টাকে বসন্ত আক্রমণাত্বক ২০২০ বলেছেন দেশটির প্রধানমন্ত্রী। সেই জানুয়ারী থেকে বন্ধ করা হয়েছে ভিয়েতনামের সব স্কুল। মার্চের ১৬ তারিখ থেকে গণ কোয়ারেন্টিনে রয়েছে মানুষ। এরপরে বাইরের দেশ থেকে আসা প্রায় ১০ হাজার মানুষ দেশে এসে নতুন সমস্যা সৃষ্টি করে। এরপর মার্চের ২৫ তারিখ আন্তজার্তিক ফ্লাইট বাতিল করা হয়। তারপরে যারা রাজধানীতে ছিলো ত্যাগ করেছে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়।
No comments:
Post a Comment