নারায়ণগঞ্জ থেকে নৌপথে দলে দলে মানুষ ফিরছেন পটুয়াখালীতে, ছবি: বার্তা২৪.কম
গত কয়েক দিনে জেলার গলাচিপা, দশমিনা, বাউফল, কলাপাড়া এবং দুমকি উপজেলায় এসব ট্রলার যাত্রীদের নামিয়ে দেয়।
এদিকে নারায়ণগঞ্জ জেলার অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওইসব এলাকা থেকে অনেকেই নিজ নিজ এলাকায় ফিরে আসায় পটুয়াখালী জেলার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
তবে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী দাবি করেন, এসব নৌযানকে পটুয়াখালী জেলার কোথাও ভিড়তে দেয়া হচ্ছে না। যেসব এলাকায় এসব নৌযান ভিড়তে পারে, সেসব স্থানে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
এছাড়া কোথাও নৌযানে করে যাত্রী পরিবহন করা হচ্ছে এমন তথ্য থাকলে তা জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানান জেলা প্রশাসক।
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আইইডিসিআরকে জানানো হয়। এরপর দ্রুত তার নমুনা পরীক্ষা করলে রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ আসে।
No comments:
Post a Comment