Wednesday, April 8, 2020

সম্পৃক্ত হলো ক্লাব নটরডেমিয়ানস

সম্পৃক্ত হলো ক্লাব নটরডেমিয়ানস
মঙ্গলবার মিশন সেভ বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বাসাবোতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয় - সমকাল
দেশে করোনাভাইরাস সংক্রমণ ও সংকট পরিস্থিতিতে সামাজিক সেবামূলক কার্যক্রম 'মিশন সেভ বাংলাদেশ'-এ সম্পৃক্ত হয়েছে ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড। ৫০০ পরিবারের জন্য খাবার, পাঁচ হাজার মাস্ক ও ২০০ পিপিই দিয়ে মঙ্গলবার ক্লাবটি এ কার্যক্রমে সম্পৃক্ত হয়।

'মিশন সেভ বাংলাদেশ' দৈনিক সমকাল, সেবা এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের একটি উদ্যোগ।

এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার বিষয়ে ক্লাব নটরডেমিয়ানস সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. রেফায়েত উল্লাহ বলেন, দেশের এমন সংকটময় মুহূর্তে সামর্থ্যবান সবারই অসহায় মানুষের জন্য এগিয়ে আসা উচিত। সে তাগিদ থেকেই ক্লাব নটরডেমিয়ানস সদস্যদের এ উদ্যোগ। বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য 'মিশন সেভ বাংলাদেশ' দারুণ একটি প্ল্যাটফর্ম। আমাদের মনে হয়েছে, তাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে প্রকৃত অসহায়দের পাশে দাঁড়ানো সম্ভব এবং অনুদান সামগ্রী কিংবা অর্থের সঠিক ব্যবহারও নিশ্চিত হবে।

No comments:

Post a Comment