Thursday, April 9, 2020

তুর্কমেনিস্তানে একটিও করোনা সংক্রমণ নেই!

তুর্কমেনিস্তানে একটিও করোনা সংক্রমণ নেই!
বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যেও তুর্কমেনিস্তানে সাইকেল র‌্যালি।
বৈশ্বিক মহামারির মধ্যেও তুর্কমেনিস্তান দাবি করেছে, সেখানে নাকি করোনা ভাইরাসের একটা সংক্রমণও ধরা পড়েনি।
তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, দেশটির সরকার সত্য গোপন করছে। এর ফলে মহামারি প্রতিরোধের চেষ্টায় মারাত্মক বিঘ্ন ঘটতে পারে।
করোনা ভাইরাস ঠেকাতে অন্যান্য দেশ যখন লকডাউন জারি করছে, তখন তুর্কমেনিস্তানে ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উদ্যাপনের জন্য সাইকেল র‌্যালির আয়োজন করা হয়।
মধ্য এশিয়ার এই দেশটি দাবি করছে, করোনার একটি ঘটনাও ধরা পড়েনি সেখানে। কিন্তু যে দেশটির এত কুখ্যাতি সেন্সরশিপের জন্য, সেই দেশের সরকারকে কতটা বিশ্বাস করা যায়?
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক মার্টিন ম্যাককি বলেন, ‘তুর্কমেনিস্তানের সরকার স্বাস্থ্যসম্পর্কিত যেসব তথ্য প্রকাশ করে, সেগুলোর একেবারেই বিশ্বাসযোগ্যতা নেই।’
করোনা সংক্রমণ হয়তো এরই মধ্যে তুর্কমেনিস্তানে ঘটে গেছে, কিন্তু ভয়ে দেশটির কোনো মানুষ সেরকম ইঙ্গিত পর্যন্ত দিতে নারাজ। কারণ, তুর্কমেনিস্তান বিশ্বের সবচেয়ে নিপীড়ক রাষ্ট্রগুলোর একটি।
ম্যাককি বলেন, ‘আমার পরিচিত একজন, যিনি একটি সরকারি সংস্থায় কাজ করেন, তিনি বলেছেন, এই ভাইরাস এখানে আছে বা আমি শুনেছি ভাইরাসটি পাওয়া গেছে, এরকম কথা পর্যন্ত আমার বলা উচিত্ নয়; কারণ এতে আমার বিপদ হতে পারে।’
তুর্কমেনিস্তানে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এলেনা পানোভারের কাছে বিবিসি জানতে চেয়েছিল, তুর্কমে-নিস্তানে কোনো করোনা সংক্রমণ হয়নি বলে সরকার যে দাবি করছে, সেটা তারা কতটা বিশ্বাস করেন। কিন্তু এলেনা পানোভা এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি।
তিনি বলেন, ‘আমরা সরকারের দেওয়া তথ্যের ওপরই নির্ভর করি।’ খবর বিবিসি বাংলার
ইত্তেফাক/জেডএইচ

No comments:

Post a Comment