তুয়ান অ্যান একটি ইলেক্ট্রিক লক কোম্পানি পরিচালনা করেন। হো চি মিন শহরের তান ফু জেলায় তার এ কোম্পানি। করোনাভাইরাসের কারণে সেখানেও কর্মহীনদের মাঝেও ত্রাণ বিতরণ চলছে। কিন্তু ত্রাণ হিসেবে চাল বা নুডলস বিতরণের ব্যবস্থা দেখে দুঃখ পান তিনি। কারণ ত্রাণ নিতে এসে অনেক মানুষ জড়ো হন যা এ ভাইরাস ছড়ানোর আশঙ্কাকে বাড়িয়ে দেয়। সে জন্য তিনি চালের এটিএমের দ্রুত ব্যবস্থা করেন তিনি। ৩৫ বছর বয়সী তুয়ান এন বলেন, এটা খুবই জরুরি ছিল। তাকে এ কাজে সহায়তা করেছেন আরও তিন প্রকৌশলী। সূত্র: ভিয়েতনাম টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা
No comments:
Post a Comment