করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ্য করে তুলতে অভিনব সাফল্য
পেয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভিয়েতনাম।
চীনের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সুসম্পর্ক থাকা দেশটিতে গত মাসে ১৬ জনের
মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়।
তবে হাসপাতালে সুচিকিৎসায় এদের সবাই করোনাভাইরাস মুক্ত হয়েছেন বলে জানিয়েছে
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সে হিসেবে বিশ্বে প্রথম দেশ হিসেবে ভিয়েতনামই করোনাভাইরাসে আক্রান্ত সব
রোগীকে সুস্থ করে তুলতে পারল।
আলজাজিরা জানায়, ওই ১৬ জন কে ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তারা নিশ্চিন্তে বাড়িতে স্বজনদের কাছে চলে গেছেন। ওই ১৬ জনের মধ্যে ৭৩ বছর
বয়সী এক প্রবীণ ব্যক্তিও ছিলেন। গত বুধবারে ছাড়পত্র পাওয়াদের মধ্যে তিনিও
ছিলেন।
এমন সাফল্যের পর দেশটির চিকিৎসকরা বেশ প্রশংসা পাচ্ছেন।
এই সুখবরের মধ্যে আরেকটি সুংসবাদ হচ্ছে, শুক্রবার নতুন করে দেশটিতে আর কেউ
কভিড-১৯ এ আক্রান্ত হননি।
আলজাজিরা জানায়, গত ১৩ ফেব্রুয়ারি ভিয়েতনামে একজনের শরীরে করোনাভাইরাসের
উপস্থিতি পাওয়া যায়। এরপর কেউই দেশটিতে করোনা পজিটিভ হননি।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত সব রোগীদের সুস্থ করে তোলায় ভিয়েতনামের
চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)।
হু-এর কর্মকর্তা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি বিস্তারের
প্রাথমিক পর্যায়েই তা মোকাবিলায় দেশটির সরকারের নেয়া নানা জরুরি পদক্ষেপ
বেশ ভালোভাবে কাজ করেছে বলেই এমনটা সম্ভব হয়েছে।
এ বিষয়ে ভিয়েতনামের উপ প্রধানমন্ত্রী দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের
প্রশংসা করে বলেছেন, ‘কোভিড-১৯ এর সঙ্গে লড়াইয়ে যুদ্ধ প্রথম বিজয়ী দেশ
ভিয়েতনাম। যারা তাদের সব রোগীকে সুস্থ্য করতে পেরেছেন। এমনকি ৭৩ বছর
বয়সীকেও।
তবে এ খুশিতে অমনযোগী না হতে সতর্কবার্তা দিয়ে তিনি স্বাস্থ্যকর্মীদের
বলেছেন, ‘সম্পূর্ণ যুদ্ধে আমরা এখনো জয়ী হতে পারিনি। কারণ পরিস্থিতি খুবই
অনাকাঙ্খিত ও নাজুক। কখন কি হয় তা আগেই বলা যাচ্ছে না।’
কেননা করোনাভাইরাস আতঙ্কে রাজধানী হ্যানয় থেকে উত্তরের একটি গ্রামকে এখনো
বিশ দিনের মতো অবরুদ্ধ করে রাখা হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি কিছু মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দেশটির
স্বাস্থ্য মন্ত্রণালয় সোন লুই নামক গ্রামের ১০ হাজার ৬০০ জন্য বাসিন্দাকে
২০ দিনের জন্য অবরুদ্ধ ঘোষণা করে।
প্রসঙ্গত, চীনে সংক্রমণের মাত্রা আগের তুলনায় কমলেও মৃত্যুর মিছিলে নিয়মিতই
যোগ হচ্ছেন করোনাভাইরাসে আক্রান্তরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৮৭০
হয়েছে। আক্রান্তের সংখ্যা অন্তত ৮৫ হাজার।
এদিকে চীনের পর করোনার আতঙ্কে সবচেয়ে বেশি কাঁপছে দক্ষিণ কোরিয়া। সেখানে
এখন পর্যন্ত ৩১৫০ জন আক্রান্ত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে
সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা। আমাদের দেশ ২৪
No comments:
Post a Comment