ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ বলছে, কার্ডবোর্ডের ওপরে ২৪ ঘণ্টা আর স্টিল বা প্লাস্টিকের ওপরে প্রায় তিনদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে কোভিড-১৯ রোগের ভাইরাসটি।
অনেকের দাবি, জুতায় এই ভাইরাসটি পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। যেহেতু বেশিরভাগ জুতাই চামড়া, রবার বা প্লাস্টিকের, তাই জুতা থেকে করোনা ছড়াতেই পারে।
রাস্তায় যদি কোনো করোনা রোগীর থুতু বা কফ পড়ে থাকে আর তার ওপরে পা দিলে, সেই ভাইরাস আপনার জুতায় লেগে যেতে পারে। ফলে আপনি নিজের অজান্তেই সেই ভাইরাস ঘরে নিয়ে আসতে পারেন। তবে এই পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, সেজন্য কয়েকটি নিয়ম মানা খুব জরুরি-
* ঘরে ঢোকার আগে, দরজার বাইরে জুতা খুলুন।
* জনসমাগম থেকে ফেরার পর বাসায় ঢোকার আগে, অবশ্যই সাবান-পানি দিয়ে জুতা ভালো করে ধুয়ে নিন।
* ওয়াশিং মেশিনে ধোয়া যায় এরকম জুতা মেশিনেই কেচে নিন।
* চামড়ার জুতা ধোয়া সম্ভব নয়, তাই ডিসইনফেকটেন্স লিকুইড দিয়ে ভালো করে মুছে নিন।
* দরজার মুখে ঘরে পরার স্লিপার রেখে দিন। বাইরের জুতা খুলে পা মুছে ঘরের স্যান্ডেল পরে ভেতরে ঢুকুন।

No comments:
Post a Comment