সর্বমোট আক্রান্ত ২,৪৬,৯১৯ ♦ মৃত্যু ৬,১৫২ ♦ সংকটাপূর্ণ ৫,৪২১
যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো গিজগিজ করছে করোনা আক্রান্ত রোগীতে -এএফপি
করোনাভাইরাস সংক্রমণ রুখতে প্রথমে ১৫ দিনের সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ঘোষণা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই সময়সীমা ৩০ এপ্রিল অবধি বাড়ানো হয়। করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে যুক্তরাষ্ট্রে সব কারাগার ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে। দেশটিতে কোয়ারেন্টাইন ও আইসোলেশন বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেয় ফেডারেল ব্যুরো অব প্রিজন। করোনায় অনেক খারাপ খবরের মধ্যে একটি ভালো খবরও রয়েছে সেখানে। করোনায় যুক্তরাষ্ট্রে অবৈধ জুয়ার আসর, মাদকদ্রব্য বেচাকেনা এবং এগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা সন্ত্রাসী গোষ্ঠী, অপহরণকারী ও চাঁদাবাজ গোষ্ঠীগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সিএনএন, রয়টার্স, বিবিসি, নিউইয়র্ক টাইমস
No comments:
Post a Comment